NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

আরো ১২টি আফ্রিকান চিতা আনা হয়েছে ভারতে


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩১ এএম

>
আরো ১২টি আফ্রিকান চিতা আনা হয়েছে ভারতে

দক্ষিণ আফ্রিকা থেকে আরো ১২টি চিতা আনা হয়েছে ভারতে। বিমান বাহিনীর আইএএফ সি-১৭ উড়োজাহাজে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে উড়িয়ে আনা হয়েছে চিতাগুলো। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বিমান ঘাঁটিতে চিতাগুলো নামানো হয়। তারপর সেগুলো ছাড়া হয়েছে কুনো জাতীয় উদ্যানে। 

গত বছরের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ৮টি চিতা ভারতে আনা হয়েছিল। কুনোর জঙ্গলে তাদের খাঁচা উন্মুক্ত করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

নতুন আনা ১২টি চিতা কুনোয় সংরক্ষিত এলাকায় খাঁচামুক্ত করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। নতুন এই চিতাগুলোরর মধ্যে ৭টি পুরুষ এবং ৫টি মহিলা। কিছুদিন নিভৃতবাসে থাকার পর চিতাগুলিকে বৃহত্তর জঙ্গলে ছাড়া হবে।

চল্লিশের দশকে ভারতের বনভূমি থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তাদের ফিরিয়ে আনার উদ্দেশ্যেই আফ্রিকা থেকে দফায় দফায় এই পশুগুলো নিয়ে আসা হচ্ছে। ভারতের পরিবেশের সঙ্গে চিতাগুলো মানিয়ে নিতে পারবে বলেই আশা কর্তৃপক্ষের।