NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ফিরেছে পুরোনো ভাইরাস, কলকাতার হাসপাতালে ভিড় বাড়ছে শিশুদের


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ১০:৩১ এএম

>
ফিরেছে পুরোনো ভাইরাস, কলকাতার হাসপাতালে ভিড় বাড়ছে শিশুদের

পশ্চিমবঙ্গের কোলকাতা ও আরও কিছু এলাকায় হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোর সাধারণ শয্যার পাশপাশি চাপ রয়েছে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটেও। অনেক শিশুকেই রাখতে হচ্ছে ভেন্টিলেশনে।

চিকিৎসকরা বলছেন, জ্বর-সর্দি-কাশি নিয়ে ভর্তি থাকা শিশুরোগীদের মধ্যে শতকরা ৯০ জনেরই শ্বাসযন্ত্রে সংক্রমণ (রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন) দেখা যাচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের মধ্যে বেশির ভাগ আবার অ্যাডিনোভাইরাসের শিকার। চিকিৎসকদের দাবি, ২০১৮-’১৯ সালের পরে এই ভাইরাস নতুন করে ফিরে এলো।

এবারের ভয়াবহতা আগের পরিস্থিতিকে ছাড়িয়ে যাবে বলেও মনে করছেন অনেক। তার কারণ হিসেবে মনে করা হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি। কোভিডের কারণে ঘরবন্দি শিশুরা দীর্ঘ সময়ে একে অপরের সঙ্গে মেলামেশা থেকে বিচ্ছিন্ন থেকেছে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে তাদের।

শিশুদের সঙ্গে বয়স্করাও আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে। বড়দের শ্বাসনালির উপরিভাগ বেশি সংক্রমিত হচ্ছে। তারা জ্বর ও দীর্ঘ দিন ধরে কাশিতে ভুগছেন।

জনস্বাস্থ্য বিষয়ক পশ্চিমবঙ্গের একজন চিকিৎসক বলছেন, আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের কারণে ভাইরাসের এই দাপট। মাস্ক পরা বন্ধ, স্কুল-কলেজও খুলে গেছে। তাই আবহাওয়া পরিবর্তনে অল্পেই কাবু হচ্ছেন অনেকে।