NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

রোনালদোর জোড়া অ্যাসিস্টে জিতল আল-নাসর


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১১:২০ পিএম

>
রোনালদোর জোড়া অ্যাসিস্টে জিতল আল-নাসর

সৌদি ক্লাব আল-নাসরের হয়ে বাজে শুরুর পর খুব দ্রুতই কামব্যাক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্বাভাবিকভাবেই সবার নজরও সিআরসেভেনের দিকেই ছিল। তার ধারবাহিক নৈপুণ্যে আল–তাউনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আল-নাসর। তবে ম্যাচটিতে তিনি কোনো গোল না পেলেও দু’বারই স্কোরের যোগানদাতা রোনালদো।

ম্যাচের পাঁচ মিনিটেই দলকে এগিয়ে দিতে পারতেন রোনালদো। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলপোস্ট মিস করে যায়। এরপর আরো একটা সুযোগ একইভাবে মিস করে আল-নাসর। বল দখলে পুরো ম্যাচেই নাসরের সঙ্গে সমানে সমান পাল্লা দিয়েছে আল-তাউন।

ম্যাচের ১৭তম মিনিটে রোনালদো নিজেদের অর্ধ থেকে লম্বা পাস দেন সতীর্থ আবদুল রহমান ঘারিবকে। সেই পাস থেকেই তিনি দলকে লিড এনে দেন। এরপর ৩২তম মিনিটে রোনালদোর দুর্বল গতির শট ঠেকিয়ে দেন তাউন গোলরক্ষক। একইভাবে ম্যাচজুড়ে আরো বেশ কিছু সুযোগ পেয়েছিলেন সিআরসেভেন। কিন্তু সেসব তিনি স্কোরে রূপ দিতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আল-তাউনের স্কোরবোর্ডে নাম তুলেন স্প্যানিশ ফুটবলার আলভারো মেদরান। এতে আল-নাসরের সঙ্গে তারা গোলের সমতায় ফিরে। এর দুই মিনিট পরেই পর্তুগিজ তারকা আবারো দলকে লিড এনে দিতে ব্যর্থ হন। ৬৭তম মিনিটে নাসরকে প্রায় টপকে গিয়েছিল তাউন। কিন্তু ভিএআরের কল্যাণে লিয়ান্দ্রে তায়াম্বার গোলটি বাতিল হয়ে যায়।

৭৮তম মিনিটে আবারো দলকে এগিয়ে দেন রোনালদো। তবে এবারো স্কোরে অ্যাসিস্ট করেন তিনি। আবদুল্লাহ মাদু’র গোলেও রোনালদো বলের যোগান দেন। এখন পর্যন্ত লিগের ৫ ম্যাচে ৫টি গোল করেছেন রোনালদো।

এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল–নাসর। সমান পয়েন্ট নিয়েই তার পরেই রয়েছে আল-ইত্তিহাদ ও আল-শাবাব। তবে আল-শাবাব একটি ম্যাচ বেশি খেলেছে।