NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

কারো ধারণাই ছিল না শান্ত-জাকিররা সেরা হবে’


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:৪৯ এএম

>
কারো ধারণাই ছিল না শান্ত-জাকিররা সেরা হবে’

ফাইনালের মধ্যে দিয়ে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নবম আসরের পর্দা নেমেছে। তবে আসরজুড়ে ব্যাট কিংবা বল হাতে নজরকাড়া পারফর্ম করেছেন দেশীয় ক্রিকেটাররা। ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চোখেও ধরা দিয়েছে সেটা।

মিরপুর শেরে-ই বাংলা মাঠে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বললেন, ‘বোলিংয়ে দেখেন হাসান মাহমুদ এবং তানভীর সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। আপনি যদি সর্বোচ্চ রান দেখেন, সেখানেও সবাই আমাদের ক্রিকেটার। শান্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে ঠিক। কিন্তু যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো প্রথম থেকে সব ভালো বিদেশি খেলোয়াড় আসতে পারেনি। তবে আমাদের স্থানীয় খেলোয়াড়দের পারফর্ম্যান্সে একটা টুর্নামেন্ট কত ভালো হতে পারে, কত জমজমাট হতে পারে এবং এ দেশের মানুষ তাদের কত সাপোর্ট করতে পারে সেটা এই প্রথম দেখলাম।’

 

দেশি ক্রিকেটারদের পারফর্ম্যান্সে পাপন বেশ খুশি হলেও শান্ত-জাকিররাই যে চ্যাম্পিয়ন হবে সেটি তিনি ধারণা করতে পারেননি। ম্যাচ শেষে বোর্ড সভাপতি সেটি অকপটে স্বীকারও করে নিয়েছেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করত, আমি নিশ্চিত কারোরই ধারণাই ছিল না যে শান্ত, তৌহিদ, তানভীর, জাকির এরাই সেরা খেলোয়াড় হবে। আমার মনে হয় না এটা কেউ আন্দাজ করেছে।’