NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

যে কারণে ফাইনাল ফটোসেশনে ছিলেন না মাশরাফি


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ১০:৩৬ এএম

>
যে কারণে ফাইনাল ফটোসেশনে ছিলেন না মাশরাফি

সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনালের মধ্যদিয়ে আগামীকাল পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। ফাইনালের আগের দিন বুধবার আনুষ্ঠানিক ফটোসেশনে কিছুটা নতুনত্ব লক্ষ্য করা গেছে। মাঠের বদলে এবার ফটোসেশন হয়েছে আগারগাঁওয়ে। 

ফাইনালের আগে ফটোসেশনে অংশ নেন দুই দলের অধিনায়কেরা। তবে আজকের ফটোসেশনে ছিলেন না সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কেন ছিলেন না তিনি খোঁজ নিয়ে জানা যায়, রাজনৈতিক কারণে নিজ শহর নড়াইলে অবস্থান করায় আজকের ফটোসেশনে থাকতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে আজকের মধ্যেই তার দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।

এবারের ফাইনালের ট্রফিসহ ফটোসেশন হয়েছে  ঢাকার মেট্রোরেলে। সিলেটের অধিনায়ক হিসেবে মাশরাফি না থাকায় তার জায়গায় উপস্থিত ছিলেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এছাড়া কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ছিলেন ইমরুল কায়েস।