NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ও মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৫ এএম

>
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ও মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনে তারা এ সাক্ষাৎ করেন।

এ সময় ফার্স্ট লেডি বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, তার সহধর্মিনী বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। ‌ 

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং একে অন্যের স্বাস্থ্যের খোঁজখবর নেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, তার সহধর্মিনী বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম।  ছবি : পিএমও প্রেস উইং।  

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।