NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ধ্বংসস্তূপে প্রাণের স্পন্দন, ১৯৮ ঘণ্টা পর ৩ জনকে জীবিত উদ্ধার


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৬ এএম

>
ধ্বংসস্তূপে প্রাণের স্পন্দন, ১৯৮ ঘণ্টা পর ৩ জনকে জীবিত উদ্ধার

ভূমিকম্প আঘাত হানার ১৯৮ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৮ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসাত্মক ভূমিকম্পের ৮ দিনের বেশি সময় পর মঙ্গলবার সকালের দিকে ওই কিশোরসহ মোট তিনজনকে জীবিত উদ্ধার করেছেন তুরস্কের উদ্ধারকর্মীরা।

গত সোমবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে প্রতিবেশী দুই দেশ তুরস্ক ও সিরিয়ায়। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে উভয় দেশে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

ভূমিকম্প আঘাত হানার ৮ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও আজ কয়েকজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান থাকায় প্রাণহানির সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

সম্প্রচারমাধ্যম সিএনএন তুর্ক এক প্রতিবেদনে বলছে, মঙ্গলবার সকালের দিকে তুরস্কের আদিমান প্রদেশের একটি ধসে যাওয়া ভবনের নিচ থেকে মুহাম্মদ জাফর নামের এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে।

টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আদিমানের একটি ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ওই কিশোরকে উদ্ধারের পর স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে। এ সময় তার মুখে অক্সিজেন মাক্স ও হাতে স্যালাইন লাগানো দেখা যায়। পরে সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয় তাকে।

ভূমিকম্পে ধসে যাওয়া ভবনের নিচে আটকে পড়ার প্রায় ১৯৮ ঘণ্টা পর উদ্ধার এই কিশোরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় হাতের আঙুল নড়াচড়া করতে দেখা যায়।

এই ঘটনার কিছুক্ষণ আগেই দেশটির উদ্ধারকারীরা পার্শ্ববর্তী কাহরামানমারাস প্রদেশের একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে দুই সহোদরকে জীবিত উদ্ধার করেন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু কাহরামানমারাস প্রদেশের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী মুহাম্মদ এনেস ইয়েনিনার ও তার ভাই ২১ বছর বয়সী বাকি ইয়েনিনারকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে।

পরে ধ্বংসস্তূপের পাশেই রাখা অ্যাম্বুলেন্সে করে একটি হাসপাতালে নেওয়া হয় তাদের। তবে এই দুই ভাইয়ের শারীরিক অবস্থার ব্যাপারে পরিষ্কার কোনও তথ্য পাওয়া যায়নি।