NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

কাজাখস্তানে বাজল ‘আমার সোনার বাংলা’


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:২৩ এএম

>
কাজাখস্তানে বাজল ‘আমার সোনার বাংলা’

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান শনিবার ১১ ফেব্রুয়ারি ৬০ মিটারে স্বর্ণপদক জিতেছেন। তবে তিনি পদকটি গতকাল জিতলেও আজ তার গলায় তা পড়িয়ে দেওয়া হয়েছে। 

কাজাখস্তানে পুরস্কার প্রদান মঞ্চে ৬০ মিটার পুরুষ ইভেন্টে পদক দেওয়ার সময় বেজে উঠেছিল বাংলাদেশের জাতীয় সংগীত, ‘ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। নিয়মানুযায়ী আন্তর্জাতিক প্রতিযোগিতার ইভেন্টে কোনো ক্রীড়াবিদ চ্যাম্পিয়ন হলে সেই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। একসাথে অনেক দেশের ক্রীড়াবিদের সামনে কাজাখস্তানের মতো দূর দেশে বাংলাদেশের জাতীয় সংগীত বেজে উঠার উপলক্ষ তৈরি করেছেন ইমরানুর রহমান।

অ্যাথলেটিক্স তো বটেই, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যক্তিগত পর্যায়ের অন্যতম বড় সাফল্য এটি। যা এই প্রতিযোগিতার অত্যন্ত মর্যাদাপূর্ণ আসর। এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে ১৯৮৬ সালে বক্সার মোশাররফ ব্রোঞ্জ জিতেছিলেন। ইমরানের এই স্বর্ণপদক দেশের ভাবমূর্তিকে এক উচ্চ শিখরে নিয়ে গেছে।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাকিব মন্টু, দ্রুততম মানবী শিরিন আক্তার ও ফেডারেশনের কোষাধ্যক্ষ জামাল আগামীকাল দেশে পৌঁছাবেন। আর তাদের একদিন পরই পৌঁছাবেন এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী ইমরান।