NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিয়ে কেন হচ্ছে না? অঙ্কুশ-ঐন্দ্রিলার জবাব চাইলেন প্রসেনজিৎ


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৫ এএম

>
বিয়ে কেন হচ্ছে না? অঙ্কুশ-ঐন্দ্রিলার জবাব চাইলেন প্রসেনজিৎ

‘বিয়েটা হবে কি না জানি না’ গতকাল সামাজিকমাধ্যমে প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে এমন ক্যাপশন দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। ভক্ত-দর্শকের কৌতূহলের পারদ চেপে যায়, কেন হচ্ছে না এই জুটির বিয়ে? জানতে চান খোদ ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চ্যাটার্জিও।

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। এমনকী, অঙ্কুশ ও ঐন্দ্রিলার অনুরাগীরাও তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে বসে আছেন। তবে চুটিয়ে প্রেম করলেও, এই তারকা জুটি নিজেদের বিয়ের বিষয় নিয়ে এতদিন স্পষ্টভাবে কিছু জানাননি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজের ও ঐন্দ্রিলার চুম্বনের একটি ছবি আপলোড করেন অঙ্কুশ। আর তার ক্যাপশনে লেখেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

অভিনেতার এমন পোস্টেই কৌতূহল বাড়ে। কেন অঙ্কুশ ও ঐন্দ্রিলার এমন সিদ্ধান্ত? সেই প্রশ্ন উঠতে থাকে। এবার সেই প্রশ্নের জবাব চাইলেন প্রসেনজিৎ। ঐন্দ্রিলাকে ফোন করেছিলেন অভিনেতা। অঙ্কুশের সঙ্গে কথা বলতে চান। অঙ্কুশ তখন ভিডিও গেম খেলছিলেন। ফোন তুলতেই শুরু হয়ে যায় ধমকের পালা। অঙ্কুশ-ঐন্দ্রিলার ব্যাপারটা কী? বিয়ে কেন হচ্ছে না? অভিভাবক হিসেবেই ধমক দিয়ে জানতে চান বুম্বাদা।

খুব শিগগিরই অঙ্কুশ-ঐন্দ্রিলাকে বিয়ের দিন জানিয়ে দিতে বলেন তিনি। তার এই কথা মানবেন বলেই আশ্বাস দেন অঙ্কুশ। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র দিনই সমস্ত কিছু জানানোর আশ্বাস দিয়ে পোস্ট করেন প্রসেনজিতের সঙ্গে কথোপকথনের ভিডিও।