NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বলিউডের যে নায়িকারা বাবা-ছেলে দুজনের সঙ্গেই প্রেম করেছেন!


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৪:৪৮ এএম

>
বলিউডের যে নায়িকারা বাবা-ছেলে দুজনের সঙ্গেই প্রেম করেছেন!

বলিউডে এমন অনেক নায়িকা রয়েছেন, যারা একসঙ্গে বাস্তবের বাবা ও ছেলের সঙ্গে সিনেমায় প্রেমে জড়িয়েছেন। চলুন পাঠক, জেনে আসা যাক এমন কয়েকজন নায়িকার নাম।  

dhakapost

মাধুরী দীক্ষিত

বিনোদ খান্না ও অক্ষয় খান্না উভয়ের সঙ্গে প্রেমে জড়িয়েছেন মাধুরী দীক্ষিত। ‘দয়াবান’ সিনেমায় মাধুরী কাজ করেছেন বিনোদের সঙ্গে আর অক্ষয়ের সঙ্গে কাজ করেছেন মোহাব্বাত সিনেমায়।  

dhakapost

শ্রীদেবী

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী একইসঙ্গে ধর্মেন্দ্র ও সানি দেওলের নায়িকা হিসাবে কাজ করেছেন। ‘নাকা বন্দি’ ছবিতে জমে উঠেছিল শ্রীদেবী-ধর্মেন্দ্রর প্রেম, অন্যদিকে ‘চালবাজ’, ‘সালতানাত’ ও ‘নিগাহে’র মতো ছবিতে সানির নায়িকা ছিলেন শ্রীদেবী। 

dhakapost

হেমা মালিনী
 
বলিউডের ড্রিম গার্ল হিসেবে পরিচিত হেমা মালিনী স্ক্রিনে রাজ কাপুর ও রণধীর কাপুর, পিতা-পুত্র উভয়ের সঙ্গেই প্রেম করেছেন। ‘স্বপ্নো কা সওদাগর’ ছবিতে রাজ কাপুরের নায়িকা ছিলেন হেমা, এরপর ‘হাত কি সাফাই’ ছবিতে রণধীরের নায়িকা হিসেবে কাজ করেছেন। 

dhakapost

অমৃতা সিং

এই তালিকায় রয়েছেন সাইফ আলী খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং। তিনি ধর্মেন্দ্র ও সানি দেওল উভয়ের নায়িকা হিসেবেই কাজ করেছেন। ‘সচ্চাই কি তাকত’ সিনেমায় ধর্মেন্দ্রের স্ত্রী ছিলেন অমৃতা, অন্যদিকে ‘বেতাব’ সিনেমায় সানি-অমৃতার রসায়ন আজও ভুলতে পারেননি দর্শকরা। 

dhakapost

ডিম্পল কাপাডিয়া

অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াও একইসঙ্গে ধর্মেন্দ্র ও সানি দেওলের একাধিক সিনেমার নায়িকা ছিলেন। অন্যদিকে বিনোদ খান্না ও অক্ষয় খান্নার নায়িকার চরিত্রেও দেখা গিয়েছে তাকে।

dhakapost

ঐশ্বরিয়া রাই

‘বান্টি অউর বাবলি’ সিনেমায় ‘কাজরা রে’ গানে অমিতাভের সঙ্গে দর্শকমনে দাগ কেটেছেন ঐশ্বরিয়া। পুরো সিনেমায় না হলেও আইটেম হয়েই হিট অ্যাশ। অন্যদিকে রিয়েল লাইফ হাজব্যান্ড অভিষেকের একাধিক ছবির নায়িকা তিনি।