NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিয়ের পর ছবিতেও একসঙ্গে জুটি বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা!


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৭ এএম

>
বিয়ের পর ছবিতেও একসঙ্গে জুটি বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা!

এইতো কিছুদিন আগেই একসঙ্গে সাত পাক ঘুরেছেন। এবার সিনে পর্দাতেও একসঙ্গে জুটি বাঁধবেন নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান পর্ব পুরোপুরি শেষ করেই কাজে ফিরবেন তারা।

‘শেরশাহ’ ছবিতে এই জুটির রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। সে ছবির প্রযোজক ছিলেন করণ জোহর। পর্দার সেই প্রেম থেকে বাস্তবের পরিণয়— এই স্বপ্নযাত্রার সাক্ষী থেকেছেন দর্শক।

শোনা যাচ্ছে, সিদ্ধার্থ এবং কিয়ারা আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন করণ প্রযোজিত একটি রোমান্টিক কমেডি ছবিতে। বিয়ের পরে এটিই হবে একসঙ্গে তাদের প্রথম কাজ। করণ এই জুটির খুব কাছের মানুষ। তার প্রযোজনা সংস্থার অধীনেই তৈরি হবে ছবিটি।

এটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। তিনটি ছবির সিরিজ বানানোর পরিকল্পনা রয়েছে। খুব শিগগির প্রথম ছবির শুটিং শুরু হবে।

সূত্র বলছে, বিষয়টা অনেকটা বরুণ ধাওয়ান-আলিয়া ভাটের ‘দুলহানিয়া’ সিরিজের মতো হতে চলেছে। অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে। সিদ্ধার্থ ও কিয়ারার আলাদা আলাদা কিছু কাজ হাতে রয়েছে। সেগুলো শেষ করেই একসঙ্গে জুটি বাঁধবেন এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ের আসর বসে সিদ্ধার্থ-কিয়ারার। কাছের আত্মীয় ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মালাবদল করেন তারা।