NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

আয়ারল্যান্ডে শুভ বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৭ এএম

আয়ারল্যান্ডে শুভ বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত

 

 

অনুপম বড়ুয়া টিপু, আয়ারল্যান্ডের ডাবলিন থেকে

 

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দ-উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আয়ারল্যান্ডে শুভ বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত হয়েছে।

 

সোমবার (২০ জুন) ডাবলিনের স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন, আয়ারল্যান্ড অনুষ্ঠানের আয়োজন করে।

 

সকালে   অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়। বার্মিংহামের বার্মিজ টেম্পলের . নাগাসেনা ভিক্ষুর সভাপতিত্বে দান সভায় পঞ্চশীল প্রার্থনা করেন স্বপ্না চাকমা।

 

বিকেলে স্বদ্ধর্ম আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্মিংহামের বার্মিজ টেম্পলের . নাগাসেনা ভিক্ষু, প্রধান ধর্ম দেশক ছিলেন ফ্রান্সস্থ  কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার ভিক্ষু। অন্যান্যদের মধ্যে ফ্রান্স মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমাদর্শী মহাথের, আয়ারল্যান্ডের কর্ক ওয়েস্ট টেম্পলের ভিক্ষুদ্বয় ফারা মাহা রামপায়ী কায়কুলো প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

দিলীপ বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন . ডেভিড বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন রিপন বড়ুয়া।

 

সকাল থেকেই আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি বৌদ্ধরা এসব কর্মসূচিতে অংশ নেন।

 

বিশ্বের সকল প্রাণীর সুখ-শান্তি দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়