NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সবুজের মাঝে জাহ্নবী যেন নীল অপরাজিতা


খবর   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৩৯ পিএম

>
সবুজের মাঝে জাহ্নবী যেন নীল অপরাজিতা

বলিউডের রূপের রানী শ্রীদেবীর কন্যা তিনি। মায়ের রূপের ঝলক তো তার রূপেও থাকবে। একদম তাই, জাহ্নবী কাপুর যেন মায়ের পথেই এগোচ্ছেন। বলিউডের এই তরুণ তারকা নিজের রূপ-সৌন্দর্য আর অভিনয়ে ধীরে ধীরে সকলের মন জয় করে নিচ্ছেন।

সিনেমার পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার অনুসারী ১ কোটি ৭০ লাখের বেশি। সেই ভক্তদের জন্য নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

এবার ঘন সবুজের মাঝে নীল অপরাজিতা হয়ে দেখা দিলেন জাহ্নবী। তার নজরকাড়া ছবিতে মন্ত্রমুগ্ধ হয়েছে ভক্তরা। ১৬ লাখের বেশি রিঅ্যাকশন আর হাজার হাজার মন্তব্য সেটারই প্রমাণ দেয়।

Janhvi
সবুজের মাঝে জাহ্নবী কাপুর

ছবিতে দেখা গেছে, অপরূপ সুন্দর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে অবকাশ যাপন করছেন জাহ্নবী। তার পরনে নীল রঙের একটি স্কিনফিট টপ। সবুজ আর নীলের মাঝে শরীরী আবেদনও সুক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। ফলে জাহ্নবীর ওপর থেকে নজর সরাতে পারছে না নেটিজেনরা।

জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘রুহি’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০২১ সালে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘গুড লাক জেরি’, ‘মিলি’ ইত্যাদি সিনেমার কাজ। এছাড়া আরও দুটি সিনেমাও রয়েছে জাহ্নবীর হাতে।