NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পাকিস্তানের মতোই বাংলাদেশে ভালোবাসা পাই: রিজওয়ান


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৭ এএম

>
পাকিস্তানের মতোই বাংলাদেশে ভালোবাসা পাই: রিজওয়ান

চলছে মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবারের বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বাংলা বর্ণমালা সম্বলিত পাঞ্জাবি ও শাড়ি গায়ে চাপিয়ে ধারাভাষ্যকাররা কথা বলছেন বাংলা শব্দে। এছাড়া খেলোয়াড়রাও পরেছেন বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’।

ম্যাচ শুরু হলে থেমে থেমে ধারাভাষ্য চলতে থাকে প্রাণের ভাষা বাংলায়। আতাহার আলি খানের কণ্ঠে শোনা যায়, ‘অসাধারণ একটা শট’, ‘দারুণ একটা শট’। লিটন দাসের ছক্কা হাঁকানোর পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার আমির সোহেলও বললেন, ‘সুন্দর শট’।

এদিকে, বিপিএলে বাংলাময় দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লার বিদেশি তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেখানে এই ব্যাটারের কাছে আজকের আয়োজন নিয়ে জানতে চাওয়া হয়।
 
জবাবে তিনি বলছিলেন, ‘এটার জন্য দুঃখিত- আমি জানি না বাংলাদেশে আজ কী দিন। যদিও শুভেচ্ছা জানিয়েছি। বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ। আমি এখান থেকে পেশোয়ারের (পাকিস্তান) মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি, আমি আলাদা কিছু দেখি না এই ভালোবাসার চেয়ে।’

হাতে বর্ণমালার আর্মব্যান্ড পরার ব্যাপারে পাকিস্তানি এই তারকা ব্যাটার বলেন, ‘আমি বাংলাদেশকে শুভকামনা জানাই, যদিও জানি না আজ কী দিন। পুরো দলের জন্যই পরেছি ব্যাজ। পুরো দল পরেছে, তাই আমিও পরেছি।’ 

এরপর অবশ্য রিজওয়ানকে ভাষা দিবস সম্পর্কে বুঝিয়ে বলার পর তিনি বলেছেন, ‘আপনি যেমন বলেছেন, আজ বাংলাদেশের ভাষা দিবস। আমি শিখেছি ভালোবাসি, কেমন আছো।'

উল্লেখ্য, চলতি বিপিএলে আজই শেষ ম্যাচ খেললেন রিজওয়ান। পিএসএল থাকায় চলে যাবেন দেশে।