NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ফুটফুটে হাসিমুখ আর আল্লাহু আকবর, ধ্বংসস্তূপে আশার ঝিলিক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

>
ফুটফুটে হাসিমুখ আর আল্লাহু আকবর, ধ্বংসস্তূপে আশার ঝিলিক

সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। তবুও হাল ছাড়ছেন না তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নিয়োজিত উদ্ধারকারীরা।

তাদের আশা কাউকে না কাউকে অবশ্যই জীবিত পাওয়া যাবে। সেটিই সত্যি হয়েছে তুরস্কের হাতেয় প্রদেশের আন্তাকায়া নামক একটি স্থানে। সেখানে ভূমিকম্পের ৭৯ ঘণ্টা পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জীবিত উদ্ধার করা হয়েছে মার্ত তাতারা নামের দুই বছরের এক শিশুকে।

শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, যখন দুই বছরের মার্ত তাতারকে টেনে তোলা হচ্ছে তখন আশপাশের সবাই ‘আল্লাহু আকবর আল্লাহু আকবর’ বলে চিৎকার করছেন। সবার মুখে হাসি। উদ্ধারকারীদের সঙ্গে সঙ্গে হাসছে ওই শিশুটিও। এমনকি এক আত্মীয়কে দেখে হাসিমুখে তার কাছে যাওয়ারও চেষ্টা করছে সে।

৭৯ ঘণ্টা পর দুই বছরের তাতারকে জীবিত অবস্থায় উদ্ধারের পর আরও অনেককে জীবিত উদ্ধারের আশা দেখছেন উদ্ধারকারীরা।  

ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় যখন শুধু হতাশা আর দুঃখে আশপাশের বাতাস ভারী হয়ে আসছে তখন এ ধরনের ঘটনা উজ্জীবিত করছে সবাইকে।

এর আগে বৃহস্পতিবার রাতেই হাতেয় প্রদেশে ১০ বছরের একটি মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়। বার্তাসংস্থা ডিএইচএ নিউজ জানিয়েছে, ১০ বছরের শিশুটির সঙ্গে যোগাযোগ স্থাপনের পর তাকে উদ্ধার করতে ৩২ ঘণ্টা সময় ব্যয় করেন উদ্ধারকারীরা। অবশ্য ওই শিশুটিকে জীবিত উদ্ধার করা হলেও তার একটি হাত কেটে ফেলতে হয়। কারণ তার হাতটি ধ্বংসস্তূপের নিচে এমনভাবে চাপা পড়েছিল যা টেনে বের করা সম্ভব ছিল না।

এছাড়া আদিয়ামান প্রদেশে ১৭ বছরের এক বালিকাকে উদ্ধার করেন খনির শ্রমিকরা। অপরদিকে কাহরামানমাররাসে ২০ বছরের এক যুববকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় উপস্থিত সবার ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে চারদিক।