NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বিপিএলে ঢাকার আরও ভালো করার সুযোগ ছিল: মিঠুন


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৫:২২ পিএম

>
বিপিএলে ঢাকার আরও ভালো করার সুযোগ ছিল: মিঠুন

জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন মোহাম্মদ মিঠুন। এরপর আর টাইগারদের হয়ে খেলার সুযোগ মেলেনি এই ব্যাটারের। তবে দেশের ঘরোয়া লিগগুলোর নিয়মিত মুখ মিঠুন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) খেলেছেন ঢাকা ডমিনেটরসের হয়ে। 

মিথুনের দল ঢাকা এবারের আসরে বলার মতো তেমন কিছুই করতে পারেনি। টুর্নামেন্টে মোট ১২ ম্যাচ খেলে নাসির-মিথুনরা জয়ের দেখা পেয়েছেন মোটে ৩ ম্যাচে। তবে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ১১ ম্যাচে মিঠুন করেছেন ২৩৩ রান। রানের হিসাবে খুব আহামরি কিছু না হলেও ঢাকার হয়ে এই রানটা তেমন খারাপও নয়। কারণ এই রান নিয়েই ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৬৬ রান করে সবার উপরে আছেন নাসির হোসেন। 

বিপিএলের এবারের আসরের পর্দা না নামলেও ঢাকার বিপিএল যাত্রা শেষ হয়েছে ইতোমধ্যেই। এ কারণেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মিঠুন। মুঠোফোনে  সঙ্গে খোলামেলা আলাপচারিতায় বিপিএল, নিজের পারফরম্যান্স, নাসির এবং তৌহিদ হৃদয়ের ফর্ম নিয়ে কথা বলেছেন ডানহাতি এ ব্যাটার। এছাড়া ঢাকা দলের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা  নিয়েও কথা বলেছেন মিডল অর্ডারের এই ব্যাটার।