NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মেসিকে ঘিরে বাকিদের জন্য কী নির্দেশনা থাকে, জানালেন কোচ


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:৪১ পিএম

>
মেসিকে ঘিরে বাকিদের জন্য কী নির্দেশনা থাকে, জানালেন কোচ

ম্যাচ জেতানো ফুটবল উপহার দিচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোল করছিলেন, ক্লাব ফুটবলে করছেন পিএসজির হয়ে। ফরাসি ক্লাবকে জেতানোর পর কোচ ক্রিস্টোফে গালটিয়ের বলেন যে, মেসিকে ক্লাবে কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়। 

কী ধরনের বাড়তি সুবিধা মেসি পান তা-ও বলেছেন পিএসজি কোচ। কোচ গালটিয়ের বলেন, আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য মেসি। ও গোল করে, গোলের সুযোগ তৈরি করে। আমি গোটা দলকে বলেছি ওর জন্য খেলতে। মেসির জন্য বল বাড়াতে। কিছু কিছু কাজ থেকে ওকে মুক্তি দিয়েছি। বল কেড়ে নেওয়ার কাজটা মেসির সতীর্থরা করুক। সেই সঙ্গে জায়গা তৈরি করুক তারা। মেসি ঠিক জায়গা বুঝে পাস বাড়িয়ে দেবে। 

ফরাসি লিগে মুখোমুখি হয় পিএসজি এবং টুলুসে। মেই ম্যাচ ২-১ গোলে জেতে পিএসজি। ৫৮ মিনিটে জয়ের গোলটি আসে মেসির পা থেকে।  

টুলুসের বিরুদ্ধ মেসি খেললেও দলে ছিলেন না কিলিয়ান এমবাপে এবং নেইমার। ইনজুরির কারণে বিশ্রামে ছিলেন দু’জনই। 

আগামী মঙ্গলবার পিএসজি নামবে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। সে ম্যাচেও থাকছেন না এমবাপে। এরইমধ্যে ফরাসি ক্লাবের চিন্তা বাড়িয়েছেন পর্তুগালের মিডফিল্ডার রেনেতো সাঞ্চেজ। তারও থাইয়ে আঘাত লেগেছে।