NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

তুর‌স্কে ভূ‌মিক‌ম্পে নিখোঁজ বাংলাদেশিকে জীবিত উদ্ধার


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩০ এএম

>
তুর‌স্কে ভূ‌মিক‌ম্পে নিখোঁজ বাংলাদেশিকে জীবিত উদ্ধার

তুরস্কে ভূমিকম্পে আজাজ শহরে নিখোঁজ বাংলাদেশি গোলাম সাঈদ রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে রিংকুকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় জানান, তুরস্কে রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, ইস্তাম্বুল বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানায়, প্রায় ৪৫ ঘণ্টা পর রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
কনস্যুলেট জেনারেলের তথ্য বলছে, গোলাম সাঈদ রিংকু একজন শিক্ষার্থী। তিনি তুরস্কে পড়াশোনা করছেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের বগুড়ায়।

এর আগে, সোমবার তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে নুর আলমকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। মঙ্গলবার পর্যন্ত মৃত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দেশের সাড়ে ৮ কোটি মানুষের মধ্যে ১ কোটি ৩০ লাখ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় তিনি দেশটির ১০টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।