NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাবে


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ এএম

>
জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাবে

নিরাপদ খাদ্য এখন বিশ্বে আলোচিত বিষয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জাপানের অর্জন সর্বত্র প্রশংসিত। সে কারণে জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাপানের টোকিও ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচার-এর ফুড সেফটি রিসার্চ সেন্টারে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজিমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত এখন আমাদের মূল ফোকাস। আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি।

জাপান বাংলাদেশের ভালো বন্ধু রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, জাপান সরকারের সার্বিক সহায়তায় আমাদের কার্যক্রম আরও বেগবান হবে। জাপান তার নাগরিকদের জন্য সর্বোত্তম খাবার পরিবেশনের জন্য ১৯৪৭ সালে ফুড স্যানিটেশন অ্যাক্ট প্রণয়ন করে। পিউর ফুড নিরাপদ খাদ্যে নিশ্চয়তার প্রধান চাবিকাঠি।

খাবার খেয়ে জাপানি নাগরিকরা যেন অসুস্থ না হয় তা নিশ্চিত করতে ফুড প্রডাক্ট স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয় এবং তা কঠোরভাবে মনিটরিং করা হয়। নিয়মের ব্যাঘাত হলে বিজনেস পারমিট বাতিল করা হয় বলেও উল্লেখ করেন তিনি। 

এসময় খাদ্যমন্ত্রী অভিজ্ঞতা বিনিময়সহ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য টোকিও ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচারে পিএইচডি করার সুযোগ রাখবেন বলে জানান।

মতবিনিময় সভায় টোকিও ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচারের প্রফেসর এবং ফুড সেফটি রিসার্চ সেন্টারের পরিচালক সিজোনোবু ইজিমি জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও প্রয়োগের কৌশল তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মজিবর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য রেজাউল করিম, মঞ্জুর মোর্শেদ আহমেদ এবং টোকিও ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচার-এর ভাইস প্রেসিডেন্ট শুনসুকি ইয়াজামি, মারিকো উইহারা।