NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অ্যাকশন হিরো থেকে রোমান্টিক হিরো


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৪ পিএম

>
অ্যাকশন হিরো থেকে রোমান্টিক হিরো

মাঝখানের ব্যবধানটা মাত্র ৩০ দিনের। এরমধ্যেই নাবিদ আল শাহরিয়ার থেকে অপু হচ্ছেন আরিফিন শুভ। একবাক্যে লেখার মত ব্যাপারটা এত সহজ নয়। নাবিদ পুরোদস্তুর একজন অ্যাকশন হিরো আর অপু রোমান্সে টইটম্বুর; চরিত্র দুটি দুই মেরুর।

বছরের শুরুটা এক্সট্রিম অ্যাকশন দিয়ে। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার সেই সিক্স প্যাক আরিফিন শুভতে মুগ্ধ হয়েছে দর্শক। ১৩ জানুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি এখনও চলছে সিনেমা হলে। সেটার রেশ না কাটতেই এক্সট্রিম অ্যাকশন হিরো থেকে এক্সট্রিম রোমান্টিক হিরো বনে গেছেন ঢাকাই সিনেমার এই হ্যান্ডসাম হাঙ্ক।

ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভর রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। দীর্ঘ বিরতির পর এতে অপু চরিত্রে রোমান্টিক শুভর দেখা পাবে দর্শক। ট্রেলার প্রকাশের পর এরই মধ্যে শুভর রোমান্স নেটিজনদের উঞ্চ ভালোবাসায় সিক্ত হচ্ছে।

এক মাসের ব্যবধানে অ্যাকশন থেকে রোমান্টিক হিরো বনে যাওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে আমি দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। সেই চেষ্টা এখনও চলছে। নাবিদ আল শাহরিয়ার থেকে অপু সেটাই প্রমাণ করে। মাত্র এক মাসের ব্যবধানে দর্শক আমাকে দুটি ভিন্ন রূপে দেখবে, অ্যাকশন থেকে সরাসরি রোমান্সে।’

‘উনিশ২০’ প্রসঙ্গে আরিফিন শুভর ভাষ্য, ‘মন ভালো করার গল্প বলবে সিনেমাটি। অনেকদিন ধরে দর্শক চাইছিলেন আমি রোমান্টিক সিনেমা করি, সে কারণে ভালোবাসা দিবসে দর্শকদের মন ভালো করতে আসছি। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, সবাই খুব পছন্দ করছেন।’

নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘উনিশ২০’ সিনেমায় আরিফিন শুভর নায়িকা আফসান আরা বিন্দু। ১৩ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। যা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে।