NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo
রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী কে, সিদ্ধান্ত দেবেন শেখ হাসিনা

অপেক্ষা বাড়লো রাষ্ট্রপতি পদ নিয়ে


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৩০ পিএম

অপেক্ষা বাড়লো রাষ্ট্রপতি পদ নিয়ে

ঢাকা: রাষ্ট্রপতি পদে কে হবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী, এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের লেভেল ৯ এর সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় দলের সভায় সংসদ সদস্যরা বিষয়টি সভানেত্রীর ওপর ছেড়ে দেন। 

বৈঠকে সূচনা বক্তব্য দেন সংসদ নেতা ও সংসদীয় দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে দল যাকে মনোনয়ন দেবে তাকে ভোট দিতে হবে। এসময় উপস্থিত সংসদ সদস্যরা হা সূচক জবাব দেন। পরে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার প্রসঙ্গে সভানেত্রীকে দায়িত্ব অর্পণ করেন।

 

আজ কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী কে অথবা কে হচ্ছেন পরবর্তী দেশের এক নম্বর অভিভাবক, তা জানতে অপেক্ষা বাড়লো সবার। বৈঠকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।