NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

সৌদি আরব-ডিসিও দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার অঙ্গীকার


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:৩৫ এএম

>
সৌদি আরব-ডিসিও দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার অঙ্গীকার

সৌদি আরব এবং ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন (ডিসিও) সদস্যভুক্ত দেশগুলোর স্টার্টআপ কোম্পানির সঙ্গে বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলোর সংযোগ তৈরি করে সহযোগিতা বৃদ্ধি করা হবে। এছাড়া দুদেশের তথ্যপ্রযুক্তি খাতের ভালো উদ্যোগগুলো নিয়ে আলোচনা করে এ খাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা হবে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের ডিসিও মহাসচিব দিমা আল ইয়াহিয়া আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী পলক ডিসিওর সাধারণ অধিবেশনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। বাংলাদেশ ডিসিওর সদস্য হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মহাসচিবকে অবহিত করেন প্রতিমন্ত্রী। 

বাংলাদেশ সরকারের আইসিটি সম্পর্কিত কার্যক্রম ও পরিকল্পনা দেখতে এবং ডিসিও কীভাবে উদ্দেশ্য পূরণে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করতে ডিসিওর মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী। এছাড়া প্রতিমন্ত্রী ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে সৌদি আরবের ডিজিটাল রূপান্তর এবং ই-গভর্নেন্সে সৌদি আরবের উল্লেখযোগ্য উন্নয়নের প্রশংসা করেন। 

আইসিটি প্রতিমন্ত্রী ডিসিওর সাধারণ অধিবেশনের পাশাপাশি সৌদি আরবের স্বনামধন্য আইটি কোম্পানি থিকাহ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আল ফজলের সাথে বৈঠক করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের আইটি খাতে পরামর্শ ও প্রশিক্ষণ এবং উন্নয়নের ক্ষেত্রে থিকাহর প্রধান নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন ও সাইবার নিরাপত্তার বিষয়ে সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, আইটি খাতে সাইবার হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার সর্বাধিক গুরুত্ব সহকারে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার দিকে মনোনিবেশ করেছে।  

বৈঠকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা ও ইকনমিক মিনিস্টার মর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।