NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘শীত উৎসব’


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৮:৫৫ এএম

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘শীত উৎসব’

ঢাকা: জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগ 'শীত উৎসব' অনুষ্ঠিত হয়েছে। উৎসবে পিঠা-পুলিসহ নানান খাবারের আয়োজন ছিল। তবে মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার দিবাগত রাতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো এই শীত উৎসবের আয়োজন করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ডেপুটি স্পিকার শামসুল হক, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি প্রমুখ।

উৎসবে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও সুবর্ণা মুস্তাফা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনসহ সংসদ সদস্যগণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।