NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

১৩৩৯ কোটির ফার্নান্দেজ জেতাতে পারলেন না চেলসিকে


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০২:০৭ পিএম

>
১৩৩৯ কোটির ফার্নান্দেজ জেতাতে পারলেন না চেলসিকে

এক এনজো ফার্নান্দেজকে পেতে কী না করেছে চেলসি। জানুয়ারির দলবদলে আর্জেন্টাইন তারকার জন্য রেকর্ড ১৩৩৯ কোটি টাকা ঢেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে তাতেও যে অবস্থার পরিবর্তন হলো না। বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজের অভিষেক ম্যাচে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো চেলসিকে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমটা খুবই বাজেভাবে কাটছে চেলসির। লিগপর্বের অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলার পরেও পয়েন্ট টেবিলের ৯ নম্বরে আছে দলটি। এমন বিপর্যয়ে শঙ্কিত কোচ গ্রাহাম পটার। তাই দলে যোগদানের তিনদিনের মাথায় মাঠে নামান আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা ফার্নান্দেজকে। কিন্তু এতোকিছুর পরেও জয়ের দেখা মেলেনি চেলসির। 

শুক্রবার রাতে নিজেদের মাঠে ফুলহ্যামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চেলসি। এই ড্রয়ে ২১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে এসেছে চেলসি। ১০ নম্বরে থাকা লিভারপুলের চেয়ে অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে তারা। অন্যদিকে চলতি মৌসুমে দারুণ খেলা ফুলহাম এই ড্রয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠে এসেছে। 

অভিষেকের দিনে নিজের চেষ্টার অবশ্য কমতি রাখেননি এনজো। দ্বিতীয়ার্ধে দারুণ এক বাঁকানো শট জালের ঠিকানা খুঁজে পেলে স্বপ্নের মতো অভিষেক হলেও হতে পারত। তবে শেষমেষ গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় তার দলকে।

ম্যাচে অবশ্য আরও বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল চেলসির সামনে, যদিও সেগুলো কাজে লাগাতে পারেননি হাভার্টজ-ফোফানারা। তবে বল দখলে দাপট দেখালেও গোলের সুযোগ তৈরিতে বরাবরের মতো সংগ্রাম করতে হয়েছে চেলসিকে। ১২টি শট নিয়ে মাত্র ৩টিকে লক্ষ্যে রাখতে পেরেছে তারা।