NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

সোনার বাংলা গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী : রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০৮:০৯ এএম

সোনার বাংলা গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী : রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।

আজ শুক্রবার ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলন’ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আগামীকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলন’ উপলক্ষে রাষ্ট্রপতি শিশু কিশোরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়ে সোনার মানুষ সৃষ্টি করতে পারলে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।'

রাষ্ট্রপতি বলেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিকূল রাজনীতির স্রোত ঠেলে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। তার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সকলকে দেশপ্রেম ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।'

'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত অন্যতম শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা' জানিয়ে তিনি বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশব্যাপী সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশু কিশোরদের প্রতিভা বিকাশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে- এটাই সকলের প্রত্যাশা।'

তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করেন। সূত্র : বাসস।