NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ওসমানী বিমানবন্দরে উড্ডয়নের আগে ফেটে গেল বিমানের চাকা


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ১১:২৯ এএম

>
ওসমানী বিমানবন্দরে উড্ডয়নের আগে ফেটে গেল বিমানের চাকা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে গেছে। তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।  

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, ১৪৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১ হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।