NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ : পানি সম্পদ উপমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৩, ০২:৪৮ পিএম

>
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ। আগামীতে আজকের এই তরুণ প্রজন্মের নেতৃত্বেই সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উপনীত হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার ৫০ বছরে ক্রীড়াঙ্গনে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, ফুটবল, দাবা, শুটিং, সাঁতার, গলফ ও আর্চারিতে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে ছেলেমেয়েরা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের তরুণরা সাফল্যের স্বাক্ষর রাখছে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম ও সততা থাকতে হবে। যেন তারা শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এবং দেশের সঠিক ইতিহাস জানতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতির পিতা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, জাতির পিতা শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন। সংবিধানে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষার মাধ্যমে জাতিকে তিনি উন্নত করতে চেয়েছিলেন।