NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

জিয়া দেশের মানুষকে ধোঁকা দিয়ে বিএনপি গঠন করেছিলেন : মতিয়া চৌধুরী


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৪:২৩ পিএম

জিয়া দেশের মানুষকে ধোঁকা দিয়ে বিএনপি গঠন করেছিলেন : মতিয়া চৌধুরী

ঢাকা: সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশের চার মূলনীতিকে অস্বীকার করে বিএনপি রাজনীতি করে।

আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ‘তাদের (বিএনপি) মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সজ্জন, সুধী বা শিক্ষিত হলেও তার যে রাজনৈতিক দর্শন এটা পশ্চাদমুখী। অর্থাৎ পাকিস্তানপ্রিয়তা তাতে আছে। বাংলাদেশের চার মূলনীতি শহীদের রক্তে লিখিত। সেই চার মূলনীতিকে অস্বীকার করেই তিনি রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করে।’

‘জিয়াউর রহমান দেশের মানুষকে ধোঁকা দিয়ে বিএনপি গঠন করেছিলেন’ মন্তব্য করে সংসদ উপনেতা বলেন, ‘তারা সরকারি টাকায় পার্টি গড়ে তুলেছে। সেই পার্টি যদি সত্যিকারের ভিতের ওপর থাকত তাহলে জিয়াউর রহমানের মৃত্যুর পরে এরশাদ সাহেব সেখান থেকে লোক ভাগিয়ে নিয়ে জাতীয় পার্টি করতে পারতেন না।’

কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। সূত্র : বাসস।