NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এখনও যে আশা দেখছেন অনন্যা


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৫:১১ এএম

>
এখনও যে আশা দেখছেন অনন্যা

চার বছরেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো কোনো জায়গা করতে পারেননি অনন্যা পাণ্ডে। এ নিয়ে আক্ষেপ রয়েছে অভিনেত্রীর। নানা ধরনের চরিত্রে তিনি নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন, তা-ও দর্শকের মনে দাগ কাটতে পারেননি বলেই তার ধারণা।
 
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনন্যা। রোম্যান্টিক ছবি ‘গেহরাইয়াঁ’র পর দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে দ্বিভাষিক ক্রীড়ামূলক ছবি ‘লাইগার’-এও নায়িকা হিসাবে দেখা যায় তাকে। অল্প সময়ে নানাভাবে চেষ্টা করার পর অনন্যার দাবি, ‘মনে হচ্ছে খুব ধীরে ধীরে এগোচ্ছে আমার কেরিয়ার।’ 

তার মতে, মহামারিই হয়তো এর জন্য দায়ী। বললেন, করোনার দু’টি বছরে কাজ পাইনি। আরও কাজ আসতে পারত। এখন অনন্যার মনে হচ্ছে, এ বার হয়তো ভালো সময় আসছে। দ্রুত নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন বলেই আশা দেখছেন অভিনেত্রী।

সেই সঙ্গে দুই প্রাণের বন্ধু সুহানা খান এবং শানয়া কাপুরের নতুন শুরু নিয়েও উচ্ছ্বসিত অনন্যা। তাদের প্রথম সিনেমা যে এ বছরই মুক্তি পাচ্ছে। উত্তেজনায় ডগমগ অনন্যা বলেন, শানয়া করণ জোহরের সঙ্গে কাজ করছে। সুহানা জোয়া আখতারের সঙ্গে। আর কী চাই! আমার এত রোমাঞ্চ লাগছে যে কী বলব। ওদের প্রথম কাজগুলো দেখার জন্য ছটফট করছি।