NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান ২’ মুক্তি পাবে এপ্রিলে


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৫, ১২:৫৮ এএম

>
ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান ২’ মুক্তি পাবে এপ্রিলে

প্রথম পর্বের মুক্তির কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় ছবির ঘোষণা। আসছে ‘পোন্নিয়িন সেলভান ২’। মঙ্গলবার লাইকা প্রোডাকশনস এবং মাদ্রাজ টকি প্রকাশ্যে এনেছে নতুন ছবির পোস্টার। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর মতোই মেগা হিট হবে কি এই ছবি? এখন থেকেই শুরু জল্পনা।

গত বছর বক্স অফিসে ঝড় তুলেছিল মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’। বক্স অফিসে তুলে নিয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। তামিলের সবচেয়ে বড় মাল্টিস্টারার সেটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর নির্মাণও ছিল জাঁকজমকপূর্ণ। সেপ্টেম্বরের ৩০ তারিখ মুক্তি পেয়েছিল ঐশ্বরিয়া রাই অভিনীত সেই ছবি। তার পরই বাড়ছিল অপেক্ষা। যদিও প্রথম ছবির সঙ্গেই শুটিং হয়ে গিয়েছিল দ্বিতীয় ছবির, মুক্তির পরিকল্পনা অন্য সময়েই করা ছিল। তা হলো ‘পোন্নিয়িন সেলভান ২’ মুক্তি পাবে চলতি বছরের ২৮ এপ্রিল।

ছবির বিষয়বস্তু প্রথমটিরই মতো, দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য। রাজরাজ চোল ছিলেন এই বংশের শক্তিশালী এবং শ্রেষ্ঠ রাজা। তার রাজত্বের কিছু সময়ের ইতিহাসই ধরা দিয়েছে ‘পোন্নিয়িন সেলভান’-এ। দ্বিতীয় পর্বেও থাকছে আগের গল্পেরই রেশ।

এই ছবিতেও রানির ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। সঙ্গে বিক্রম, তৃষা কৃষ্ণন এবং জয়ম রবির মতো দক্ষিণের তারকারা। এখনও পর্যন্ত সবচেয়ে বড় তামিল প্রকল্প ‘পোন্নিয়িন সেলভান’, যার সিক্যুয়েলও রাজকীয় ভাবে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।