NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘পাঠান’-এর টিকিটের দাম কমানো হচ্ছে


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ এএম

>
‘পাঠান’-এর টিকিটের দাম কমানো হচ্ছে

গত ২৫ জানুয়ারি ছবি মুক্তির পর প্রায় এক সপ্তাহ পেরিয়েছে। বক্স অফিসে একের পর এক নজির গড়েছে শাহরুখ খানের ‘পাঠান’। নিজের তৈরি করা রেকর্ড নিজেই ভেঙেছেন বলিউড ‘বাদশা’। এর মধ্যে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। স্থান ভেদে ২৫ শতাংশ কমতে পারে টিকিটের দাম।

মুক্তির পর ৬০০ কোটির ঘর পেরিয়েছে শাহরুখের ছবি। এখনও বড় পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন দেখতে প্রেক্ষাগৃহে লাইন রয়েছে সিনেমাপ্রেমীদের। শোনা যাচ্ছে, সেই উন্মাদনাকে ধরে রাখতেই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত ওয়াইআরএফ কর্ণধার আদিত্য চোপড়ার।

কোভিড মহামারি ও লকডাউনের পরে মন্দা কাটিয়ে বক্স অফিস চাঙ্গা করতে সক্ষম হয়েছে শাহরুখের ‘পাঠান’। ওটিটি প্ল্যাটফর্মের বৃত্ত থেকে বের করে সাধারণ মানুষকে আবার প্রেক্ষাগৃহে আনতে পেরেছেন প্রযোজক আদিত্য চোপড়া। তবে ‘পাঠান’ নিয়ে উন্মাদনা থাকলেও পরিস্থিতি দেখে মনে হচ্ছে তা কিছুটা থিতিয়ে এসেছে। টিকিটের দাম কিছুটা কমিয়ে তা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখলে প্রেক্ষাগৃহের বাইরে আরো বেশি সংখ্যক মানুষ ভিড় করবেন, এ বিষয়টি মাথায় রেখেই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস।

তবে সব জায়গায় সমানভাবে কমবে না টিকিটের দাম। আবার সব দিনের শোয়ের টিকিটের দামের মধ্যেও পার্থক্য থাকবে। জায়গা ও সেখানকার মানুষের চাহিদার ওপর নির্ভর করে নির্ধারিত হবে টিকিটের মূল্য।