NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

এবার করণ জোহরকে অপহরণের তথ্য ফাঁস


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১১ এএম

>
এবার করণ জোহরকে অপহরণের তথ্য ফাঁস

ফাঁস হয়ে গেল বলিউডের পরিচালক করণ জোহরকে অপহরণের ছক। সঙ্গে পাঁচ কোটি টাকা করণের থেকে আদায়ের পরিকল্পনা ছিল বলে জানা গেছে। এর আগে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খান। 

চলতি মাসের প্রথমদিকে একটি হুমকির চিঠি পেয়েছিলেন সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে চিঠিটি রাখা ছিল। চিঠিতে স্পষ্ট বলা ছিল, পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে সালমান খান ও তার বাবা সেলিম খানের। এরপরই বান্দ্রা থানায় এফআইআর দায়ের করে খান পরিবার। সঙ্গে সঙ্গে তদন্তও শুরু করে পুলিশ। ধরা পড়ে দলটি।

সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় সৌরভ মহাকাল অন্যতম বড় ভূমিকা পালন করেছেন বলেই জানতে পেরেছিল পুলিস। গত সপ্তাহেই ভারতের অপরাধ দমন শাখা সৌরভ মহাকালকে গ্রেপ্তার করে। সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার সাঙ্গপাঙ্গদের জেরা করে পুলিশ। সালমান ও তার বাবা সেলিমকে হুমকি চিঠি পাঠানোর ঘটনার পর মুম্বাইয়ের অপরাধ দমন শাখার তদন্তকারী একটি দল এসে মহাকালের সঙ্গে কথা বলে যান। 

অভিযুক্ত সৌরভ মহাকালের দাবি, পরিচালক করণ জোহর নাকি তাদের লক্ষ্য ছিলেন। সেই কথা যাচাই করে দেখছে পুলিশ।