NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা বাইডেনের


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৬ পিএম

>
ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা বাইডেনের

রাশিয়ার সেনাবাহিনী নতুন করে ইউক্রেনে আরেকবার বড় হামলার প্রস্তুতি নিচ্ছে, গত কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে কিয়েভ। তাদের হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে প্রথমে ট্যাংক সহায়তা চায় ইউক্রেন। ট্যাংকের প্রতিশ্রুতি পাওয়ার পর এখন যুদ্ধবিমান চাইছে তারা।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছে দেশটি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবেন না।

সোমবার (৩০ জানুয়ারি) এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেন কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার কোনো ইচ্ছা তার আছে কি না। এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না’।

রাশিয়ার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে যুদ্ধ করায় আশঙ্কাজনকভাবে কমেছে ইউক্রেনের বিমানবাহিনীর শক্তি। যখন পশ্চিমারা তাদের ট্যাংক দিতে সম্মত হলো তখন কিয়েভ ভাবল এখন তাদের যুদ্ধবিমানও দিতে পারে তারা। আর এসব যুদ্ধবিমান দিয়ে নিজেদের বিমানবাহিনীর শক্তি আগের অবস্থানে নিয়ে যাওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এরআগে জার্মানিও যুদ্ধবিমান দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়।

এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হবে। ওই সময়ে ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ডে যেতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের পাশে আছে— এমন বার্তাই তার এ সফরের লক্ষ্য।

পোল্যান্ড সফরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘আমি পোল্যান্ডে যাব। তবে আমি জানি না কখন।’