NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

অনুষ্ঠান করে সাবিনাদের অর্থ দেবে বাফুফে


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০৪ এএম

>
অনুষ্ঠান করে সাবিনাদের অর্থ দেবে বাফুফে

গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিলেন সাবিনারা। সাফজয়ী দলকে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন। অনেকে ইতোমধ্যে দিয়েও ফেলেছেন আবার কিছু অপেক্ষামান। 

সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ দলের সংবাদ সম্মেলনে সাবিনাদের পুরস্কারের প্রসঙ্গটি এসেছিল। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা ব্যাংক, সোনালী ব্যাংক, আমবার, বাংলাদেশ সেনাবাহিনী সহ অনেকে ইতোমধ্যে দিয়েছেন। যারা ঘোষণা দিয়েছিলেন তারা প্রস্তুত রয়েছেন, একটি অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে।’
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক। তিনি তার প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে ৫০ লাখ টাকা ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ও আমাদের সিনিয়র সহ-সভাপতি ঘোষণা দিয়েছিলাম। আমরা দুইজনই প্রস্তত রয়েছি। সভাপতি বলেছেন, ফেডারেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করতে। দিনক্ষণ ঠিক হলে আমরা দুই জন একই দিন প্রদান করব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিসিবি’র সিইও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা আলোচনা করে সময় ঠিক করব।’ বিসিবি সূত্রে জানা গেছে, সাবিনাদের জন্য বিসিবির চেক সেপ্টেম্বরেই প্রস্তুত হয়েছে। 

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে আলোচনায় ছিল টিম লিডার প্রসঙ্গও। চারজনকে টিম লিডার করা হয়েছে। দুইজনকে টিম লিডার ১,২ এবং আরও দুই জনকে সহকারী টিম লিডার ১,২ করা হয়েছে। সাফের রেগুলেশন অনুযায়ী, ২৩ জন খেলোয়াড়দের স্কোয়াড ও ৭ জনের কোচ, কর্মকর্তা থাকবে। এর ফলে টিম লিডারদের মাঠে প্রবেশাধিকার থাকছে না। 

চারজন টিম লিডার সম্পর্কে বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের ব্যাখ্যা, ‘মহিলা ফুটবল নিয়ে আমাদের কমিটির অনেকেই কাজ করে এবং আগ্রহী। আমরা সবাইকে পাশে রাখতে চাই। মানিক ভাই সহ-সভাপতি এবং সিনিয়র তাই তাকে টিম লিডার ১ করা হয়েছে।’ গত কয়েক বছর নারী দলের টিম লিডার হিসেবে ছিলেন জাকির হোসেন চৌধুরি। তাকে টিম লিডার ২ করা হয়েছে। বাফুফের অন্য দুই সদস্য নুরুল ইসলাম নুরু এবং টিপু সুলতানকে সহকারী টিম লিডার ১,২ করা হয়েছে। বয়স ভিত্তিক এক দলে চার জন টিম লিডার থাকায় ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম নিয়েছে।