NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

প্রতিদিন ১০০ কোটি আয় করছে ‘পাঠান’


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ১২:০৬ পিএম

>
প্রতিদিন ১০০ কোটি আয় করছে ‘পাঠান’

পরপর কয়েকটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। যা কিং খানের আত্মসম্মানে চরমভাবে আঘাত করে। অভিমানে অনেকটা স্বেচ্ছা নির্বাসনে চলে যান তিনি। এরপর ফেরেন দীর্ঘ চার বছর পর। যাকে বলে একেবারে রাজকীয় প্রত্যাবর্তন। একের পর এক রেকর্ড ভাঙছেন, নতুন রেকর্ড গড়ছেন। সাফল্যের বিচারে পেছনে ফেলেছেন ‘বাহুবলী ২’ ও কেজিএফ ২’ ছবিগুলোকেও।

বিশ্বজুড়ে একশটি দেশের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’। শুধু ভারতেই সাড়ে ৫ হাজারের মত প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘পাঠান’। থামাথামির কোনো নামগন্ধ যেন নেই। মুক্তির দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি রুপির ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি। যদিও শুক্রবার অঙ্কটা ছিল খানিকটা পড়তির দিকে। ব্যবসার পরিমাণ ৩৮ কোটি আয়। চিন্তা বাড়ছিল তবে চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ল ৪০ শতাংশ। বিশ্বব্যাপী আয় গিয়ে দাঁড়াল ৪১৮ কোটি রুপিতে।

বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল ছবিটি। প্রথম ভারতীয় ছবি হিসেবে ‘পাঠান’ মাত্র ৪ দিনের ব্যবসায় ২০০ কোটি রুপির গণ্ডি পার করল। অর্থাৎ, বাদশা অভিনীত এই ছবি পেছনে ফেলে দিয়েছে ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ ২’-এর মতো কঠিন প্রতিযোগীদের। দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ ২’ ছবিটির হিন্দি সংস্করণ ৫ দিনে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। অন্যদিকে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ ৬ দিনে ওই মাইলফলক স্পর্শ করেছিল।

‘পাঠান’-এর বিশ্বব্যাপী আয়ের হিসাব করলে দেখা যায়, প্রতিদিনই ১০০ কোটি রুপির ব্যবসা করছে এই ছবি। আজ রবিবার সাপ্তাহিক ছুটির দিন। গতকালকের তুলনায় আজকে আয় বাড়বে সেকথা বলাই যায়। ৫ দিনে ৫০০ কোটি আয় করে প্রথম বলিউড সিনেমা হিসেবে আরেকটি নজির গড়বে ‘পাঠান’।

২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ‘পাঠান’ বয়কটের ডাক দেওয়া হয়েছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ‘বয়কট পাঠান’ ইস্যুতে পরোক্ষভাবে পাঠানের প্রমোশন করেছিল বিরোধীরা। অন্তত ছবিটির বক্স অফিস রিপোর্ট তা-ই বলছে। শাহরুখের পাশাপাশি খল চরিত্রে জন আব্রাহামের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে দর্শক-সমালোচক মহলে। আর সালমান খানের ক্যামিও ছবিটিকে অন্যমাত্রা দিয়েছে বলেও বেশিরভাগের মত।