NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৯ এএম

কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন



কবির আল মাহমুদ, (মাদ্রিদ) স্পেন: স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়ার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর উব্দোধন করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (৬জুন) বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস মিয়ার সভাপতিত্বে এ কর্মসুচীর উব্দোধন করা হয়।
কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ আর লিটু এবং সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন। প্রধানবক্তা ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ও অপর আন্তর্জাতিক বিষয়ক আসলাম ফকির লিটন এবং কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী প্রমুখ। এছাড়া অন্যানের মধ্যে কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ, কাতালোনিয়া জিয়া পরিষদের আহবায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, যুবদলের সাবেক সভাপতি শফিক খান, কাতালোনিয়া যুবদল সভাপতি ফয়সল আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপি’র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি নাসির আহমেদ শাহীন সদস্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়ার সভাপতি আক্কাস মিয়া এবং সাধারণ সম্পাদক এ আর লিটুকে দলীয় ফরম বিতরণের মাধ্যমে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচী উব্দোধন করেন এবং স্থানীয় নেত্রীবৃন্দের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দেয়ার আশ্বাস ব্যাক্ত করেন।

সভাপতির বক্তব্যে আক্কাস মিয়া, নেতাকর্মীদের প্রতি প্রতিহিংসা ভুলে প্রতিযোগীতার রাজনীতি করার আহ্বান জানান এবং সকলকে নিয়ে সুন্দর কমিটি উপহার দিতে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।