NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মেয়েদের দ্রুত বিয়ে করে মা হতে বললেন আসামের মন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২১ এএম

>
মেয়েদের দ্রুত বিয়ে করে মা হতে বললেন আসামের মন্ত্রী

সাম্প্রতিক সময়ে বিয়ের বয়স আর বাল্যবিবাহ নিয়ে তোলপাড় চলছে ভারতের আসামে। সেখানে এখনো হাজার হাজার মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। আর এ বিয়ে ঠেকাতে নতুন আইন করছে রাজ্যটি। একইসঙ্গে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে এর মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বিয়ের পর নারীদের মা হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করা উচিত নয়।  কারণ বেশিদিন অপেক্ষা করলে মাতৃত্বজনিত নানা জটিলতা হতে পারে।

মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বলছেন আজব যুক্তি দেখিয়েছেন মন্ত্রী।

নির্দিষ্ট বয়সের আগে কারোর সন্তান জন্ম দেওয়াও উচিত নয় উল্লেখ করে ভারতের এ মন্ত্রী বলেন, আগাম মাতৃত্বের বিরুদ্ধে আমরা। কিন্তু মনে রাখতে হবে, সব কিছুর জন্য একটি নির্দিষ্ট বয়স আছে। তাই জটিলতা বৃদ্ধি না করে, ২২ থেকে ৩০ বছর বয়স মা হওয়ার জন্য একেবারে আদর্শ।

এদিকে আসামে বাল্যবিবাহ ঠেকাতে চালু হচ্ছে কঠোর এক আইন। নারীদের বিয়ের আইনসম্মত নূন্যতম বয়স ১৮ হলেও আসামের ৩১ শতাংশ মেয়ের বিয়ে এর আগেই হয়ে যায়। তাই বাল্যবিবাহ ও অপ্রাপ্তবয়স্ক মাতৃত্ব রোধে আসাম সরকার এমন পদক্ষেপ নিচ্ছে।

জানা যায়, আসামের যেসব যুবক ১৪ বছরের নিচে মেয়েদের বিয়ে করবে, পকসো আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে।

এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, আগামী পাঁচ থেকে ছয় মাসে হাজার হাজার স্বামীদের গ্রেফতার করা হবে। কারণ বিয়ে করলেও ১৪ বছরের নিচে কোনও কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা আইনত অপরাধ।।