NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

ব্যোমকেশ হচ্ছেন দেব, সত্যবতী কি তাহলে রুক্মিণী!


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৩:০৮ এএম

>
ব্যোমকেশ হচ্ছেন দেব, সত্যবতী কি তাহলে রুক্মিণী!

রূপালি পর্দায় বারবার ব্যোমকেশ বকশিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গেছে। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে দেবের নামও। শনিবার সন্ধ্যায় টলিউডের এই হার্টথ্রবের টুইটে তুঙ্গে জল্পনা।

শনিবার বিকেলে দেব একটি ছবি পোস্ট করেন। ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ করার দিনে ‘বাঘাযতীন’ ছবির সেটে। আজ অভিনেতা নয়। একজন প্রযোজক হিসেবে বসে রয়েছি। আমি জানি না কীভাবে এই অনুভূতি বর্ণনা করব। আমি ধন্য। এইটুকু বলতে পারি।”

তারপর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেতা। তবে সন্ধ্যায় দেবের টুইটে পাওয়া যায় বিশেষ চমক। তিনি লেখেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য। ছবির বাকি কলাকুশলী এবং পরিচালকের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।”