NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর কিম জং উনের বোন


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৫, ০২:০৮ এএম

>
যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর কিম জং উনের বোন

রাশিয়ার আসন্ন হামলা ঠেকাতে ইউক্রেনকে ৩১টি আব্রাম ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিনিদের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।

তিনি বলেছেন, ইউক্রেনকে ট্যাংক দিয়ে আবারও ‘সীমা লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, রাশিয়াকে ধ্বংস করে দিতে ‘প্রক্সি যুদ্ধে’ লিপ্ত হয়েছে তারা এবং ট্যাংক দেওয়ার মাধ্যমে এ যুদ্ধ বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের সমালোচনা করে কি ইয়ো জং শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ‘স্থলে হামলা চালানোর অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আমি উদ্বেগ জানাচ্ছি।’

‘রাশিয়ার নিরাপত্তা হুমকি এবং এই অঞ্চলকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার মূল হোতা হলো যুক্তরাষ্ট্র।’

‘আমার কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের পাঠানো সামরিক সরঞ্জাম রাশিয়ার বীর সেনা এবং সাধারণ মানুষের অদম্য লড়াইয়ের মনোভাব এবং শক্তির কাছে পুড়ে ছারখার হয়ে যাবে।’

তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, রাশিয়া যেভাবে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করছে উত্তর কোরিয়াও একইভাবে তাদের প্রতিরোধ করবে।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে থাকে উত্তর কোরিয়া। তাদের দাবি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী মনোভাবের’ কারণে ইউক্রেনে হামলা চালাতে বাধ্য হয়েছে রাশিয়া।

অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করে আসছে উত্তর কোরিয়া। যদিও পিয়ংইয়ং এ দাবি অস্বীকার করেছে।

এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাংক পাঠানোর বিষয়টির প্রকাশ্য সমালোচনা করে উত্তর কোরিয়া বার্তা দিয়েছে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে।