NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কাশ্মিরে শাহরুখের ‘পাঠান’, ৩২ বছর পর হাউসফুল


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০২:২২ এএম

>
কাশ্মিরে শাহরুখের ‘পাঠান’, ৩২ বছর পর হাউসফুল

ভারতজুড়ে বয়ে যাচ্ছে ‘পাঠান’ ঝড়। চার বছর পর পর্দায় ফিরেই একের পর এক রেকর্ড গড়ছেন বলিউড বাদশা শাহরুখ খান। করোনার পর বলিউডে সুদিনও ফিরেছে তার হাত ধরে। তার কারণেই ৩২ বছর পর কাশ্মিরে সিনেমা হলের বাইরে ঝুলছে হাউসফুল বোর্ড।

শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মিরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন হয়। জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন ওই প্রেক্ষাগৃহের। তিন দশক পর সিনেমা হল খুলেছে কাশ্মিরে। তাতেই চলছে পাঠান। দর্শকরাও হুমড়ি খেয়ে পড়েছেন। দিনে ১২-১৪টি শো হাউসফুল। যার কারণে ৩২ বছর পর প্রায় ইতিহাসের সাক্ষী হলো কাশ্মির।

আইনক্সের মালিক বিজয় ধর জানান, বুধবার ও বৃহস্পতিবার ১৪টি শো হয়েছে। ছবি মুক্তির দিনও হলে জায়গা ছিল না। আসন সংখ্যা ছাড়িয়ে গিয়েছে দর্শকদের ভিড়। বৃহস্পতিবার পাঁচটা শো-ই হাউসফুল। তিনি বলেন, প্রথমবার শাহরুখ খানের ছবি কাশ্মিরে, এও এক অভূতপূর্ব সাফল্য।

প্রথম দিন দেশ ও বিদেশ মিলিয়ে ছবিটি ১০৬ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। দ্বিতীয় দিনে ছবির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ প্রথম দুই দিনে ‘পাঠান’ ২১৯ কোটি ৬০ লাখ টাকার ব্যবসা করেছে। সপ্তাহ শেষে এই সংখ্যা কোথায় দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়।