NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সিলেটের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারল মাশরাফির দল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

>
সিলেটের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারল মাশরাফির দল

এবারের বিপিএলে শুরু থেকেই চমক দেখিয়ে আসছিল সিলেট স্ট্রাইকার্স। তরুণ উদীয়মান খেলোয়াড়ের সঙ্গে অভিজ্ঞদের মিশ্রণে গড়া দলটি সিলেট পর্বের আগে হেরেছে মাত্র ১টি ম্যাচ। কিন্তু নিজেদের মাঠে এসেই যেন খেই হারাল মাশরাফি বিন মর্তুজার দল। সিলেট পর্বের প্রথম ম্যাচেই হারের মুখ দেখল মাশরাফি বিন মর্তুজার দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। নিজেদের মাঠে প্রথম ম্যাচে রংপুরের কাছে ৬ উইকেটে হেরেছে মাশরাফি-মুশফিকদের সিলেট।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় সিলেট। শুরুটা হয়েছিল টম মোরেসকে দিয়ে। এরপর একে একে ফিরে যান নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকির হাসানরা। রান পাননি ইমাদ ওয়াসিম এবং থিসারা পেরেরাও। এক পর্যায়ে ১৯ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ডের মুখে ছিল সিলেট। 

পরে অবশ্য দলকে লজ্জার মুখ থেকে বাঁচিয়েছেন দলের তরুণ উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। ৯ নম্বরে নেমে তাকে বেশ ভালোই সঙ্গ দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই জুটি থেকে আসে ৪৮ রান। এরপর ব্যক্তিগত ২১ রানে ক্যাচ আউট হয়ে ফেরেন মাশরাফি। তবে অবিচল ছিলেন সাকিব। অর্ধ-শতক না পেলেও তার ৩৬ বলে করা ৪১ রানে ভর করে কোনোমতে লজ্জা এড়িয়েছে সিলেট। ৯২ রানে থামে তাদের ইনিংস। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে রংপুর। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় নুরুল হাসান সোহানের দল। তিনে নেমে শেখ মেহেদী করেন ৮ রান। প্রথম বলেই ক্যাচ হয়ে ফেরেন শোয়েব মালিক। তবে দলকে কোনো বিপদে পড়তে দেননি ওপেনার রঙই তালুকদার। ৩৮ বলে ৪১ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।