NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ব্রাজিলের টিকিট দিয়ে নাজমুলের পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:১১ এএম

>
ব্রাজিলের টিকিট দিয়ে নাজমুলের পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী

ব্রাজিলের সাও পাওলো শহরের সালতো ক্লাবে তিন মাসের জন্য অনুশীলনের সুযোগ পেয়েছেন নাজমুল আখন্দ। সুযোগ পেলেও ব্রাজিলে যাওয়ার অর্থ সংগ্রহ করতে পারছিলেন না তিনি। তবে বিষয়টি জানতে পেরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি তরুণ ও উদীয়মান ফুটবলার নাজমুল আখন্দকে ব্রাজিলে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি আজ সচিবালয়ে ফুটবলার নাজমুলের হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। 

চেকপ্রদানকালে নাজমুলের জন্য শুভকামনা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নাজমুলের বিষয়টি যখনই আমার দৃষ্টিগোচর হয়েছে তখনই আমি তাকে সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি নাজমুলের জন্য শুভকামনা রাখছি। সে ব্রাজিলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। যা নিঃসন্দেহে গর্বের। আমি বিশ্বাস করি,  নাজমুল সেখানে দেশের জন্য খেলবে। নিজেকে সমৃদ্ধ করবে। দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে। তাকে সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে।’ 

ফুটবলার নাজমুল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ।  তিনি এতো স্বল্প সময়ের মধ্যে আমাকে ব্রাজিলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যা আমার জন্য অকল্পনীয় ছিল।  সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার আম্মা সংবাদটি শুনে আনন্দে কেঁদেই চলেছেন। আমি মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার স্বপ্ন পূরন হতে চলেছে। আমি দেশবাসীর দোয়া কামনা করছি।’