NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, ফেসবুক ইনস্টাগ্রামে ফিরবেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১২ পিএম

>
উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, ফেসবুক ইনস্টাগ্রামে ফিরবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আর এর মাধ্যমে টানা দুই বছর নিষেধাজ্ঞার কবলে থাকার পর আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ফিরছেন ট্রাম্প।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের রাজনীতিবিদরা কি বলেন সেটি জনগণের জানার ব্যবস্থা থাকতে হবে।’

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ান। তার নির্দেশে ২০২১ সালে ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা।

এ ঘটনার পর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় ফেসবুক।

মেটার কর্মকর্তা নিক ক্লেগ বলেছেন, ‘ক্যাপিটাল হিল দাঙ্গায় অংশ নেওয়া দাঙ্গাবাজদের প্রশংসা করার পর ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করে।’

তিনি জানিয়েছেন, তারা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছেন ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টটির মাধ্যমে এখন আর সাধারণ মানুষের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরির সম্ভাবনা নেই।

তবে ট্রাম্প যেহেতু এর আগে নিয়ম-নীতি ভঙ্গ করেছিলেন, যদি আরেকবার তিনি এমনটি করেন তাহলে পরবর্তীতে আরও বড় শাস্তির মুখে পড়বেন।

এদিকে ট্রাম্প যেহেতু পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাই তার দল রিপাবলিকান পার্টি কয়েকদিন ধরে মেটাকে চাপ দিচ্ছিল তার অ্যাকাউন্টটি সক্রিয় করে দেওয়ার জন্য।

মেটা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ফেসবুককে খোঁচা দিয়ে ট্রুথ সোশ্যাল নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘ফেসবুক কয়েক বিলিয়ন ডলার হারিয়েছে, আপনার প্রিয় প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞা দিয়ে।’