NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস তৈরি করেছে সরকার


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০০ এএম

>
মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস তৈরি করেছে সরকার

দেশের ৩০ হাজার গৃহহীন, মৃত ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পরিবারকে বীর নিবাস প্রদান করছে সরকার।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা এ কথা বলেন।

গত ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে রাষ্ট্রপতি এ ভাষণ দেন। রীতি অনুযায়ী এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকার।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার দ্বাদশতম দিনে মঙ্গলবার অংশ নেন সরকার দলীয় সদস্য আবুল হাসান মাহমুদ আলী ও মো. আব্দুল হাই। 

তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ, আর্থ-সামাজিক, শিক্ষা, যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে আবুল হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীন, মৃত ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পরিবারকে ৩০ হাজার বাড়ি উপহার দিচ্ছে।

আলোচনায় অংশ নিয়ে মো. আব্দুল হাই বলেন, চলমান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামাত চক্র। দেশের স্বাধীনতার প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। সূত্র- বাসস