NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

‘পাঠানে’র প্রশংসায় অজয় দেবগণ


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৩২ এএম

>
‘পাঠানে’র প্রশংসায় অজয় দেবগণ

বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত শাহরুখের ‘পাঠান’। বলিউড বাদশার এই কামব্যাক ছবি নিয়ে এরইমধ্যে হইচই পড়েছে ভারতের সব জায়গায়। ভারতজুড়েই এই ছবির আগাম বুকিংয়েই বুঝিয়ে দিয়েছে ‘পাঠান’ সব রেকর্ড ভাঙতে চলেছে। এই ছবি যে পুরো বলিউডকে একছাতার নিচে নিয়ে এসেছে তা বোঝা গেল ছবি নিয়ে বলিউড তারকাদের প্রসংশায়। ঠিক যেমন অজয় দেবগণ।

সম্প্রতি ‘পাঠান’ নিয়ে বলতে গিয়ে, অজয় স্পষ্ট বলেন, এই ছবির ওপেনিং দেখে আমি অতিভূত। শুভেচ্ছা রইল ছবির পুরো টিমকে।

অজয়ের এই শুভেচ্ছার উত্তরও দিয়েছেন শাহরুখ। অজয়কে স্তম্ভ বলে সম্বোধন করেছেন তিনি। শাহরুখের কথায়, ‘অজয়কে বরাবরই আমার পাশে পাই। শুধু আমি নই, আমার পরিবারকেও অজয় খুবই ভালবাসে। অজয় খুব ভালো অভিনেতা, তার থেকে বড় খুব বড় মনের মানুষ।’

২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এর আগে ছবির ‘বেশরম গান’ নিয়ে আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও তীব্র কটাক্ষ করা হয়েছে। ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ। কিন্তু শাহরুখের কামব্যাক ছবির মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই বিতর্কের রং ফিকে হচ্ছে।