NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সৌদি অর্থায়নে পাঁচ বিভাগে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০০ এএম

>
সৌদি অর্থায়নে পাঁচ বিভাগে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা

সৌদি আরবের অর্থায়নে দেশের ৫টি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে। প্রকল্পটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পটি গত বছরের ৭ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। এছাড়া চীন সরকারের অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হবে। পাশাপাশি চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় একটি ও খুলনা জেলায় একটি বার্ন ইউনিট স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেকোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকদের কাছে নেওয়া হয়, তখনই ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসা সেবা প্রদানে অসম্মতি জ্ঞাপনের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কঠোর নির্দেশনামূলক পত্র দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত তদারকি করা হয়ে থাকে।

বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, মাদকসেবীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভবিষ্যতে পর্যায়ক্রমে সকল জেলায় সরকারি হাসপাতালগুলোতে পৃথক ইউনিট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

নৌ-বন্দরগুলো থেকে সরকারের আয় প্রায় ১৮০ কোটি

সরকারি দলের সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনস্থ কোনো স্থলবন্দর বেসরকারিকরণের পরিকল্পনা আপাতত সরকারের নেই।

সরকারি দলের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেনের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরীণ নৌ-বন্দরগুলো থেকে বিআইডব্লিউটিএ তথা সরকারের বার্ষিক আয় প্রায় ১৮০ কোটি টাকা।