NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মামলা জিতলেন হাসিন, শামিকে মাসিক খোরপোষ দেওয়ার নির্দেশ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:২৭ পিএম

>
মামলা জিতলেন হাসিন, শামিকে মাসিক খোরপোষ দেওয়ার নির্দেশ

পাঁচ বছর লড়াইয়ের পর মামলায় জিতলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লাখ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোষ দিতে সোমবার (২৩ জানুয়ারি) মোহাম্মদ শামিকে নির্দেশ দিয়েছে আদালত।

২০১৮ সালে শামির কাছে খোরপোষ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছিলেন হাসিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে আরও ৩ লাখ টাকা চেয়েছিলেন তিনি। প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তাই এতদিন ভারতের এই ফাস্ট বোলারকে কোনো খোরপোষ দিতে হতো না। এরপর আবার আদালতে আবেদন করেন মডেল-অভিনেত্রী হাসিন। দীর্ঘদিন লড়াই চালানোর পরে অবশেষে জয় পেলেন হাসিন।

সোমবার আলিপুর আদালতের দেওয়া নির্দেশে বলা হয়েছে, খোরপোষ বাবদ ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। পাশাপাশি মেয়ের জন্য আরও ৫০ হাজার টাকা দিতে হবে তাকে। মোট ১ লাখ ৩০ হাজার টাকা প্রতি মাসে দিতে হবে শামিকে।

আদালতে দাঁড়িয়ে হাসিনের আইনজীবী জানান, শামি এক বছরে অন্তত সাত কোটি ১৯ লাখ টাকা আয় করেন। অন্যদিকে হাসিনের আয় সে তুলনায় অনেক কম। জীবনযাত্রার মান ধরে রাখা এবং মেয়ের পড়াশুনোর খরচও রয়েছে। তাই মোটা টাকা খোরপোষ দেওয়া উচিত শামির। শুনানি শেষে রায় ঘোষণা করে আলিপুর আদালত। 

মামলায় জিতে খুশি হাসিন। তিনি বলেন, পাঁচ বছর ধরে মামলা লড়েছি। প্রথমে খোরপোষ না পেলেও পরে তা আদালত দিয়েছেন। এতে আমি খুশি। তবে টাকার পরিমাণ আরও বাড়তে পারত। আসলে মেয়ের ভবিষ্যৎ রয়েছে। আমার আয় বলতে কিছুই নেই। তাই আবেদন করেছিলাম। তবে এই টাকাতেও আমি খুশি নই। আমি উচ্চ আদালতে আবেদন করব।

যদিও রায়ের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি শামি।