NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ভারত থেকে গম আনতে জিটুজি করার প্রস্তাব ঢাকার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০০ এএম

>
ভারত থেকে গম আনতে জিটুজি করার প্রস্তাব ঢাকার

ভারত থেকে ১০ লাখ টন গম আনছে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে আরও গম আনতে চায় ঢাকা। সেজন্য ভারতকে নতুন করে প্রস্তাবও দেওয়া হয়েছে। আর এ গম আনা হবে জিটুজি অর্থাৎ সরকারিভাবে।

রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক শেষে সোমবার (২০ জুন) ঢাকার বিমানবন্দরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, আমরা ১০ লাখ টন গম আনব। মাঝখানে বিধিনিষেধ এসেছিল, এখন তারা সব বিধিনিষেধ তুলে নিয়েছে। তবে এরই মধ্যে যারা এলসি করেছে তারাই গম আনতে পারবে। এলসি তারা পরীক্ষা করবে, কারণ গমের দাম বাড়ার ফলে অনেক ভূঁইফোড় ব্যবসায়ী গম আনার চেষ্টা করেছে।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাছাড়া আমরা আরও গম আনতে চাইছি। সেজন্য আমরা জিটুজি করব। আমরা নতুন প্রস্তাব দিয়েছি। তারা বলেছে, এটা বিবেচনা করবে। তাদের গমের কোনো অভাব নেই।

দুই দেশের সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হয় জেসিসি বৈঠকে। বৈঠকে ঢাকার পক্ষে ড. মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেন।