NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

গুগলের সহপ্রতিষ্ঠাতা বিশ্বের আরেক ধনীর সংসার ভাঙছে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ এএম

>
গুগলের সহপ্রতিষ্ঠাতা বিশ্বের আরেক ধনীর সংসার ভাঙছে

বিশ্বের ষষ্ঠ ধনী এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সংসার ভাঙছে। বিয়ের তিন বছরের মধ্যে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন তিনি। এর ফলে গত চার বছরের মধ্যে বিশ্বের তৃতীয় ধনকুবের হিসেবে বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন সের্গেই ব্রিন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, আদালতের নথি অনুযায়ী, নিজেদের মধ্যে ‘চরম মতপার্থক্য’র উল্লেখ করে ব্রিন চলতি মাসে স্ত্রী নিকোল শ্যানাহানের সাথে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন। এই দম্পতির তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। বিচ্ছেদের বিস্তারিত তথ্য গোপনীয় রাখতে আদালতের কাছে অনুরোধ করেছেন ব্রিন।

বিচ্ছেদের বিস্তারিত গোপন রাখার বিষয়ে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় করা গুগলের সহ-প্রতিষ্ঠাতার আবেদনে বলা হয়েছে, সম্পর্কের হাই-প্রোফাইল বৈশিষ্ট্যের কারণে তাদের বিচ্ছেদের এই ঘটনা জনস্বার্থের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। এছাড়া শিশুর সম্ভাব্য সুরক্ষাও একটি ইস্যু হয়ে উঠতে পারে।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী ব্রিন বিশ্বের ষষ্ঠ ধনী। গুগলের সহপ্রতিষ্ঠাতার সম্পদের বর্তমান মূল্য ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি প্রায় ৮ লাখ ৬৫ হাজার কোটি টাকা। রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক সের্গেই ব্রিন ১৯৯৮ সালে ল্যারি পেজের সাথে যৌথভাবে গুগল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তারা বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন গঠন করেন।

২০১৯ সালে সের্গেই ব্রিন এবং ল্যারি পেইজ অ্যালফাবেট ছাড়লেও এখনও এই কোম্পানির পরিচালনা বোর্ডে রয়েছেন। এছাড়া তারা এই কোম্পানির নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হিসেবেও রয়েছেন। 

সের্গেই ব্রিন ২০০৭ সালে টোয়েন্টিথ্রিঅ্যান্ডমির সহপ্রতিষ্ঠাতা অ্যান ওয়াজসিকিকে বিয়ে করেছিলেন। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বিশ্বের আরেক ধনকুবের বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদ ঘোষণার এক বছর পর এবং প্রযুক্তি উৎপাদনকারী ও ই কমার্সভিত্তিক কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের বিবাহবিচ্ছেদের প্রায় তিন বছর পর সের্গেইয়ের বিচ্ছেদের ঘটতে যাচ্ছে।