NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

লস অ্যাঞ্জেলেসের হামলাকারী নিহত, জানা গেল পরিচয়


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩০ এএম

>
লস অ্যাঞ্জেলেসের হামলাকারী নিহত, জানা গেল পরিচয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের মোনাটেরি পার্কে স্থানীয় সময় শনিবার ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন। তাকে একটি সাদা রঙের ভ্যানে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এছাড়া ওই হামলাকারীর পরিচয়ও জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন ৭২ বছর বয়সী হু চান ট্রান। তিনি একজন এশিয়ান পুরুষ।

মার্কিন স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মোনাটেরি পার্কের একটি ড্যান্স ক্লাবের ভেতর নির্বিচারে গুলি ছোড়েন হু চান ট্রান। এরপর তিনি আরেকটি ক্লাবে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তাকে আটকে দিতে সমর্থ হন সেই ক্লাবের এক সদস্য।

হু চান ট্রান কী কারণে এমন ঘটনা ঘটিয়েছন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা পায়নি পুলিশ।

এদিকে যেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে সেখানে শনিবার চীনের চন্দ্র নববর্ষ উদযাপনে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। কিন্তু ওইদিন রাত ১০টার দিকে হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়।

প্রথমে ধারণা করা হয়েছিল, নববর্ষের অনুষ্ঠানে কেউ গুলি বর্ষণ করেছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, একটি ড্যান্স ক্লাবের ভেতর হামলা চালানো হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করতে সমর্থ হয় পুলিশ। তারা একটি সাদা ভ্যানের সন্ধান পান। এরপর এ ভ্যানটিকে ঘিরে ফেলা হয়। তবে পুলিশ সদস্যরা উপস্থিত থাকার সময়ই ভ্যানের ভেতর থেকে একটি গুলির শব্দ আসে। এ শব্দ শোনার প্রায় ৯০ মিনিট পর ভ্যানের দরজা ভেঙে সেখানে সন্দেহভাজন হামলাকারীকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা।

পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ আর বাকি পাঁচজন নারী। তাদের প্রত্যেকের বয়স ৫০ এর বেশি।